Header Ads

Header ADS

আজ রাত্রে বিজেপি পার্টির জন্মদিন (৫/৪/১৯৮০) পালন করা

আজ রাত্রে বিজেপি পার্টির জন্মদিন (৫/৪/১৯৮০) পালন করা

Picture
সবাই কে অনুরোধ করছি যে ছবিটি দেখে কেউ নিজের মত পোষণ করেন না সম্পূর্ণ টাই পড়বেন তার পর বিচার করবেন

সময় থাকলে পড়ার অনুরোধ রইলো - ধর্ম  নিরপেক্ষ এক সার্বভৌম গণতান্ত্রিক দেশের একজন শিক্ষিত নাগরিক হিসাবে বলতে বাধ্য হচ্ছি,আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত ৯ টার সময় মোমবাতি জ্বালিয়ে আলো প্রজ্জ্বলন করে যে মহাশক্তির জাগরণ ঘটাতে ছেয়েছেন তাতে আমি ৩ টি কারণ দেখতে পাচ্ছি - ১) সরকারিভাবে অগ্নিদেবের পূজা করে রাষ্ট্রীয়ভাবে  হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা করে দেশের আপামর জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া ।২) আজ রাত্রে বিজেপি পার্টির জন্মদিন (৫/৪/১৯৮০) পালন করা।এবং ৩) অন্যান্য দেশ ভারতকে black magic এর দেশ বলে  যে মনে করতো তা আজ মোমবাতি জ্বালিয়ে কোরোনা তাড়ানোর মত অবৈজ্ঞানিক অপসংস্কৃতির কথা বলে সরকারিভাবে কালা জাদুর দেশ হিসাবে মোদী সাহেব    শীলমোহর দিয়ে দিলেন। আসলে আমার মনে হয় ৬ বছরের মধ্যে তিনি কিছুই করতে পারেন নি ( একমাত্র প্যাটেলের মূর্তি ছাড়া) যা দেশের কাজে লাগবে,বরং অনেক কিছু বিক্রি করে দিয়েছেন ও করবেন।তাই তিনি ঠিকই বলছেন কখনো থালা বাজাও কখনো মোমবাতি জ্বালাও।অতি আধুনিক বৈজ্ঞানিক যুগে বাস করে হাজার বছর পিছিয়ে যাওয়ার মত কুসংস্কার অবৈজ্ঞানিক কথা বার্তা একজন প্রধানমন্ত্রীর মুখে শুনে বাকরুদ্ধ হতে হয়। যোগ্যতা ঠিক করে তার গতিপথ ।যা মোদী সাহেব করছেন।জিডিপি একেবারে নিম্ন গতিতে বিচরণ করছে। মানুষ যদি তার জ্ঞান চক্ষু না খুলে তাহলে ভারতবর্ষ একদিন তলানিতে যেতে বাধ্য।প্রধানমন্ত্রীর এরকম কার্যকলাপ ভারতবর্ষ ধ্বংস হওয়ার এক অশনী সংকেত। কথা আমার,ভাবনা আপনার।



By dream chase coaching

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.