Header Ads

Header ADS

Give a brief introduction of Libya and discuss the note of معمر القذافي (Muammar Gaddafi) to develop it


Give a brief introduction of Libya and discuss the note of معمر القذافي (Muammar Gaddafi) to develop it
 ভূমিকা
লিবিয়া আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ. বিগত কয়েক দশকে এই দেশটির বহু উত্থান-পতনের সম্মুখীন হয়েছে!  কর্নেল গাদ্দাফি প্রায় 40 বছর ধরে লিবিয়াকে শাসন করেন    !    2011 সালে আরব বসন্ত বিপ্লবের জেরে গাদ্দাফির যুগের অবসান ঘটে   

লিবিয়ার সংক্ষিপ্ত পরিচয়||    
ভূমধ্যসাগরে উপকূলে অবস্থিত উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ হল লিবিয়া  |    আয়তনের দিক দিয়ে এটি আফ্রিকার চতুর্থ সর্ববৃহৎ দেশ  |  রাজধানী ত্রিপোলি ও সরকারি ভাষা আরবি  |
আয়তন ও জনগণ
লিবিয়ার মোট আয়তন 17,60,000 km2   |  দেশের এক বিস্তীর্ণ অঞ্চল সাহারা মরুভূমিতে ঘেরা |  তাই আয়াতন অনুপাতে জনসংখ্যা প্রচুর কম  | মোট জনসংখ্যা প্রায়  6,60,000 |
অধিকাংশ আরব বেদুইন বর্বর ও সুন্নি মুসলিম| 
অর্থনীতি
লিবিয়ার তেল প্রাকৃতিক গ্যাস রত্ন ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরা একটি দেশ|   তাই লিবিয়ার মুল অর্থনীতির মেরুদন্ড হল খনিজ দ্রব্বের  রপ্তানি | চাষবাস    প্রচুর কম তাই খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করা হয়  |
আধুনিক ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিবিয়া খিলাফতে উসমানিয়ার অধীনে ছিল  |  1942 সালে ইংরেজ ও ফরাসিদের যৌথ শাসন শুরু হয়  |  1951 সালে লিবিয়া স্বাধীনতা লাভ করে | স্বাধীনতার পর দেশে সাংবিধানিক রাজতন্ত্র শুরু হয় | 1969 সালে সেনা বিদ্রোহের  ফলে  সরকার ভেঙে যায় এবং কারনাল গাদ্দাফির নেতৃত্বে সেনা শাসন শুরু  হয়
القذافي
প্রাথমিক জীবন
কর্নেল গাদ্দাফি 1940/41/42  সালে লিবিয়ার কাসর আব্দুল হাদ নামক স্থানে একটি জাজাবর বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেন | নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা অর্জন করে তারপর  নিকটবর্তী ফেজান শহরে পরবর্তী শিক্ষা লাভ করেন| 1961 সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন| তারপর ব্রিটেনে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করেন| 1966 সালে দেশে ফিরলেই  তাকে সেনা অফিসার পদে পদোন্নতি করা হয়|
লিবিয়ার শাসক 
19 69 সালে তৎকালীন রাজা মোহাম্মদ ইদ্রিস অসুস্থ হয়ে পড়েন| 27 বছর বয়সে কার্নেল গাদ্দাফি এই সুযোগ কাজে লাগিয়ে এক প্রতিরোধহীন রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার   শাসন ক্ষমতা দখল করেন|   মিশরের রাষ্ট্রপতি জামাল
আব্দুল নাসের ছিলেন তার রাজনৈতিক গুরু| গাদ্দাফি আরব জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন| 2011 সালে সাল পর্যন্ত তিনি লিবিয়ার উপর শাসন করেন| তার আমলে বহু বিদ্রোহ অভ্যুত্থান ও আন্দোলন হয় কিন্তু তিনি দক্ষতার সহিত সেগুলিকে দমন করেন|
গাদ্দাফির সংস্কারমূলক কাজ
ক্ষমতা দখলের পর থেকেই গাদ্দাফি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি মনোযোগী হন আন্তর্জাতিক বাজারে লিবিয়ার তেলের দাম বৃদ্ধি করেন | বিদেশি কম্পানি গুলির অর্থনৈতিক শোষণ বন্ধ করেন| অবৈধ ইংরেজ ও ইতালি বসবাসকারীদের  দেশ ত্যাগের নির্দেশ দেন| তিনি সর্বদা ফিলিস্তিনিদের সমর্থন করেন| 1971 সালে তার নেতৃত্বে লিবিয়া সংযুক্ত আরব প্রজাতন্ত্রে যোগ দেয়| আর ইজরায়েল ও  ইউরোপ বিরোধী নীতির জন্য আন্তর্জাতিক মহলে তার বহু সমালোচনা হয়|
আরব বসন্ত ও গাদ্দাফির পতন
আরব বসন্তের বিদ্রোহের আগুন লিবিয়া পর্যন্ত ছড়িয়ে যায়| 2011 সালে দেশজুড়ে গাদ্দাফি বিরোধী জন আন্দোলন শুরু হয়|যা পরবর্তীতে গৃহযুদ্ধের আকার ধারণ করে| গাদ্দাফি শাসনের পতন হয় এবং তাকে গ্রেফতার করা হয়| 20 অক্টোবর  2011 সালে প্রকাশ্যে জনগণ তাকে নির্মম ভাবে হত্যা করে|
উপসংহার
লিবিয়া আফ্রিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ আরব দেশ| এককভাবে লিবিয়াকে শাসন করে| তার আমলে বহু উত্থান ও পতন ঘটে| বহু সংস্কারমূলক কাজ ও হয় এবং 2011 সালে তার হত্যার সাথে সাথে তার শাসনের অবসান ঘটে
Muammar Gaddafi

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.