Header Ads

Header ADS

বাতিল হল লক্ষীর ভান্ডার ফর্ম

রাজ্য সরকারের নানান প্রকল্পের সুযােগ-সুবিধা পেতে গন্তব্য এখন একটাই— ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবির। ওই সব শিবির ছাড়া অন্য কোথাও থেকে কোনও প্রকল্পের ফর্ম বা আবেদনপত্র বিলি বা সংগ্রহ করা যাবে না। মঙ্গলবার প্রশাসনিক কর্তা ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নবান্নের শীর্ষ মহল এই বার্তাই দিয়েছে বলে। প্রশাসনিক সূত্রের খবর। পর্যবেক্ষক শিবিরের ধারণা, রাজনৈতিক প্রভাব থেকে দুয়ারে সরকার কর্মসূচিকে আড়াল করতেই এমন পদক্ষেপ। প্রশাসনিক সূত্রের দাবি, কয়েকটি জেলায় আবেদনপত্র তৈরি করে তা বিলি করার মতাে তথ্য পাচ্ছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। এর পিছনে স্থানীয় স্তরে রাজনৈতিক প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ দিন স্পষ্ট করে দিয়েছেন, এমন রাজনৈতিক গতিবিধি হয়ে থাকলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। শিবিরে গিয়ে উপভােক্তারা তাদের চাহিদামতাে কাজ করবেন। তাদের উপযুক্ত পরামর্শ দিয়ে সহযােগিতা করবেন শিবির পরিচালনার দায়িত্বে থাকা অফিসারেরা। ফর্ম সংগ্রহ থেকে তা পূরণ করা, এমনকি কী ধরনের প্রামাণ্য তথ্য বা নথি লাগবে, সবটাই হবে আধিকারিকদের তত্ত্বাবধানে। সংশ্লিষ্ট সূত্রের খবর, এ দিন বৈঠকে মুখ্যসচিবকে ফোন করে প্রয়ােজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে বৈঠক এগিয়ে নিয়ে যান মুখ্য সচিব ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন https://youtu.be/zbW0igTV3hc

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.