Header Ads

Header ADS

দেশবাসীকে 5G স্বপ্ন দেখলেন মুকেশ

লকডাউনের গােড়া থেকেই ফেসবুক, ইন্টেল, কোয়ালকম সহ একাধিক সংস্থা বিপুল লগ্নি করেছে। এবার সেই তালিকায় যুক্ত
হল মার্কিন টেক জায়েন্ট গুগল। রিলায়েন্সের ডিজিটাল শাখা জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ার কিনতে ৩৩ হাজার ৭৩৭
কোটি টাকা বিনিয়ােগ করতে চলেছে সুন্দর পিচাইয়ের সংস্থা। বুধবার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘােষণা করলেন
রিলায়েন্সকর্তা মুকেশ আম্বানি। জানিয়ে দিলেন, জিও প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ বিনিয়ােগকারী হিসেবে গুগলকে আমরা স্বাগত
জানাচ্ছি। ইতিমধ্যেই তাদের সঙ্গে অংশীদারিত্ব এবং বিনিয়ােগ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। পাশাপাশি, দেশবাসীকে ৫-জি
পরিষেবার স্বপ্নও দেখিয়েছেন তিনি। ভারতের এই ধনকুবের বলেন, ৫-জি পরিষেবার পরিকাঠামাে তৈরি। স্পেকট্রাম ব্যবহারের
অনুমােদন মিললেই জিও টেলিকম তার ট্রায়াল শুরু করবে।
এই চুক্তির পরে সবমিলিয়ে জিওর ৩২.৮৪ শতাংশ শেয়ার বিক্রি করে রিলায়েন্স ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকা
ঘরে তুলেছে। পাশাপাশি, মূল সংস্থার জ্বালানি তেলের ব্যবসারও বড় শেয়ার বিক্রি করা হয়েছে। এর ফলে সার্বিকভাবে বাজারে
রিলায়েন্সের আর কোনও ধার নেই বলে জানিয়েছেন আম্বানি। তিনি বলেন, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সংস্থার ঋণের পরিমাণ
ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৫ কোটি টাকা। মুকেশ আম্বানি আরও জানান, জিও সম্পূর্ণভাবে ৫-জি সলিউশন তৈরি করে ফেলেছে।
৫-জি স্পেকট্রাম ব্যবহারের অনুমােদন মিললেই আমরা তার ট্রায়াল শুরু করে দেব। আশা করি, আগামী বছরের মধ্যে সেই
কাজ শুরু করতে পারব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.