Header Ads

Header ADS

স্নাতক স্নাতকোত্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে না , রাজ্যের সিদ্ধান্তেই সায় উপাচার্য পরিষদ।

স্নাতক স্নাতকোত্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে না , রাজ্যের সিদ্ধান্তেই  সায় উপাচার্য পরিষদ



করোনা ভাইরাস এর  আবহের  মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে  পরীক্ষা নিতে হবে বলে ফরমান জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি।  কেন্দ্রীয় সরকারের সেই ফরমানের বিরোধিতা করে ইতিমধ্যে রাজ্য সরকার দিল্লি কে চিঠি পাঠিয়েছে! শুক্রবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন একযোগে জানিয়ে দিল, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় ।  প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে ইউজিসিকে এ বিষয়ে চিঠি দেবে ।    রাজ্য সরকারের সুপারিশ মেনে পরীক্ষা ছাড়াই চলতি মাসে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ফল প্রকাশিত হবে । অন্যদিকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল জাগদীপ ধনকড়  এদিন টুইট বার্তায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘরোয়া  ভাবে কথা হয়েছে । 15 জুলাই উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে আমরা  ইউজিসির সঙ্গে কথা বলব ।   বিদ্যার্থীরা আমার হৃদয়ের  খুব কাছে রয়েছেন ।   তাই আমার অগ্রাধিকার  ।



ইউজিসি 6 জুলাই নির্দেশ  দেয় সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত  সেমিস্টারের কলেজ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সম্পন্ন করতে হবে  ।  29 শে এপ্রিল জারি করা গাইডলাইনে ইউজিসি বলেছিল করোনাজনিত  উদ্বেগজনক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট ও পূর্ববর্তী সেমিস্টারের  নাম্বারের ভিত্তিতে ছাত্রদের রেজাল্ট বের করে দিতে ।  অধ্যাপকদের বিভিন্ন সংগঠনের মতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি  ,  আরও উদ্বেগজনক হয়েছে ।  সাধারন সম্পাদক অধ্যাপক গৌতম মাইতি এ প্রসঙ্গে বলেছেন, ভবিষ্যতে পরিস্থিতি যে আরও উদ্বেগজনক হবে তা বুঝতে বিশেষ বুদ্ধির দরকার পড়ে না। কিন্তু ইউজিসির মত একটি কেন্দ্রীয় সংস্থা যার ওপর সারা দেশের উচ্চশিক্ষার ভার ন্যস্ত, তার এমন তুঘলকী সিদ্ধান্তে সারাদেশের শিক্ষার্থীদের ত্রাহি ত্রাহি অবস্থা । এই   নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি ।




ইউজিসি একদিকে বলছে করোনা জনিত কারণে পরবর্তী শিক্ষাবর্ষ পিছাবে।   পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী শিক্ষাবর্ষ কবে থেকে শুরু হবে তা তারা জানাবে।  এরপরও  সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ পেয়ে এ রাজ্যের উপাচার্যরা বিস্মিত ।   এদিন উপাচার্য পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তারা মানবেন না  ।   আগের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে 80শতাংশ ও ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এর উপর কুড়ি শতাংশ নম্বর দেওয়ার সুপারিশ করেছে এ রাজ্যের সরকার  ।  তা মান্যতা দেওয়া হবে বলে এদিন জানিয়েছে উপাচার্য পরিষদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.