Header Ads

Header ADS

ট্রেন বাড়ানো হলো

রেল- রাজ্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শিয়ালদহ এবং হাওড়া মিলিয়ে মােট ১৮১ জোড়া লােকাল ট্রেন চালানাে হবে বুধবার থেকে। কিন্তু যাত্রী চাপের কথা মাথায় রেখে | ট্রেনের সংখ্যা বাড়ানাের সিদ্ধান্ত নিলেন রেল কর্তারা। জানা গিয়েছে, বুধবার থেকে সবমিলিয়ে ২৫০ জোড়ারও বেশি লােকাল ট্রেন চালানাে হবে। গত বৃহস্পতিবার নবান্নে রেল এবং রাজ্য সরকারের মধ্যে বৈঠকে বুধবার থেকে লােকাল ট্রেন পরিষেবা শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, ট্রেনে এবং স্টেশনে ভিড় কমাতে যত বেশি সম্ভব লােকাল ট্রেন চালানাে হােক। যাতে যাত্রীদের মধ্যে যতদূর সম্ভব দূরত্ব বিধি | বজায় রাখা সম্ভব হয়। বাস্তবে রাজ্যের সেই পরামর্শই মেনে নিল রেল। ট্রেন না বাড়ালে যে বিপুল যাত্রীচাপ সামাল দেওয়া অসম্ভব, তা বুঝতে পারছেন রেল কর্তারাও। | রেল কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, সকাল এবং সন্ধ্যায় ব্যস্ত সময়েই ঘন ঘন লােকাল ট্রেন চালানাে হবে। শিয়ালদহ থেকে মােট চারশােটির বেশি এবং হাওড়া থেকে দুশােটিরও | বেশি লােকাল ট্রেন চালানাে হতে পারে। অর্থাৎ, লকডাউনের আগে সপ্তাহের কাজের দিনগুসিতে যে সংখ্যক লােকাল ট্রেন চলত, তার প্রায় পঞ্চাশ শতাংশ লােকাল ট্রেন | দিয়ে পরিষেবা শুরু করা হবে। এর পর প্রয়ােজন অনুযায়ী আরও ট্রেন বাড়ানাে হবে। সব স্টেশনেই ট্রেন থামবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনগুলিতে কীভাবে ভিড় সামাল দেওয়া হবে, তার পরিকল্পনাও ইতিমধ্যে শুরু করে দিয়েছে রেল এবং রাজ্য পুলিশ। লােকাল ট্রেন চালানাের এসওপি চূড়ান্ত করতে আগামী সােমবার ফের একবার রেলে এবং রাজ্য সরকারের মধ্যে বৈঠক হওয়ার কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.