Header Ads

Header ADS

Write a short note on yasir Arafat ?


 Write a short note on yasir  Arafat ?  
  ভূমিকা
ফিলিস্তিনি  ইস্রাঈলী দ্বন্দ্ব বিশ্বের একটি জটিল সমস্যা যার সমাধান করতে কয়েক দশকে সম্ভব হয়নি | সেই সমস্যা সমাধানের লক্ষ্যে এবং ফিলিস্তিনিদের অধিকারের জন্য যারা সংগ্রাম করেছেন তাদের মধ্যে একজন অন্যতম    বীর সংগ্রামী ছিলেন ইয়াসির আরাফাত |
জন্ম ও শিক্ষা দীক্ষা
1929 সালে কায়রো শহরে এক ফিলিস্তিনি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন| তার আসল নাম ছিল  মোঃ আব্দুর রহমান |তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন|
প্রাথমিক কর্মজীবন: 
ছাত্রজীবন থেকেই তিনি আন্দোলনমুখী এবং বিদ্রোহী মনোভাবের ছিলেন |আরবদের ইসরাইলি বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় অমিতা ভূমিকা পালন করেন| 1948 সালে আরব ঈশ্রায়েলি যুদ্ধে তিনি মুসলিম ব্রাদারহুডএর পক্ষ থেকে লড়াই করেন|যুদ্ধ শেষে তাকে মিশরের ফিলিস্তিনি ছাত্র পরিষদের সভাপতি করা হয়| 1950 সালে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে    ইসরাইলি জবর দখলের বিরুদ্ধেফাতাহ নামক একটি সশস্ত্র সংগঠনের স্থাপন করেন|
ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা:
 ইয়াসির আরাফাতের দ্বারা স্থাপিত ফাতাহ  সংগঠন ইসরাইলি  দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীন দাবিতে বহু আন্দোলন ও সশস্ত্র সংগ্রাম চালিয়ে যায়| 1959 সালে তাকে P.L.O  এর সভাপতি নিযুক্ত করা হয়| P.L.O  এর সভাপতি হিসেবে তিনি সারাজীবন ইসরাইলি জবরদখলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান| দল-মত নির্বিশেষে ফিলিস্তিনি জনগণ তাকে বীর মুক্তি যোদ্ধা এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে সম্মান করে| 1994  থেকে মৃত্যু কাল পর্যন্ত তিনি প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি(Palestine National Authority) (P.N.A) এর সভাপতিত্ব করেন|
চরমপন্থী থেকে নরমপন্থী
 দীর্ঘ সশস্ত্র আন্দোলনের পর শেষকালে ইয়াসির আরাফাত ইসরাইলি সরকারের সাথে কয়েক দফায় শান্তি চুক্তি করেন| বিভিন্ন মহলে তীব্র আলোচনা হয়|
 নোবেল পুরস্কার
 1994 সালে ইয়াসির আরাফাত নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়|
 শেষ জীবন
 2002 থেকে 2004 সাল পর্যন্ত ইসরাইলি সৈন্য তার রামাল্লা দপ্তরে তাকে গৃহবন্দী করে রাখে| 2004 সালে তিনি অসুস্থ হন| এবং 11  নভেম্বর 2004 সালে 75 বছর বয়সে প্যারিসের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন| অনেকের মতে বিষাক্ত পদার্থের দ্বারা তাকে হত্যা করা হয়| তার মৃত্যু এখন রহস্যে ঘেরা
 উপসংহার
 ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনি জনপ্রিয় নেতা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন| সারা জীবন ধরে তিনি ইসরাইলি দখলদারির বিরুদ্ধে সংগ্রাম করেছেন


|



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.