পুরনো রেশন কার্ডে ও মাসে 5 কেজি করে চাল
পুরনো রেশন কার্ডে ও মাসে 5 কেজি করে চাল
রাজ্য সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল ডিজিটাল রেশন কার্ড ছাড়া কেউ রেশন সামগ্রী পাবে না. তবে করোনা প্রস্তুতি ও তার জেরে লকডাউন এর এই দুর্যোগের মধ্যে বাতিল পুরনো রেশন কার্ডকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন অনেককে. এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যের বহু জায়গায় রেশন দোকানে গোলমাল হয়েছে. পরিস্থিতি সামাল দিতে বাতিল হয়ে যাওয়া সেই সব পুরনো রেশন কার্ডের এখন মাসে 5 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর.
প্রশাসন সূত্রের খবর, সম্ভবত কাল, সোমবার ওই এই মর্মে নির্দেশিকা জারি হবে . সে ক্ষেত্রে উপকৃত হবেন প্রায় 10 লক্ষ মানুষ. তার অধিকাংশই নিম্নমধ্যবিত্ত. বাগদা মনের ফলে তাদের অনেককেই কাজ হারিয়েছেন কিংবা এখন মাইনে পাচ্ছেন না. খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যাদের পুরনো রেশন কার্ড আছে, তাদের বিশেষ কুপনের মাধ্যমে চাল দেওয়া ব্যবস্থা করছে সরকার. সেই জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে. খাদ্য মন্ত্রীর কথাই ওই অ্যাপের মাধ্যমে জেলা শাসকের কাছে কুপনের জন্য আবেদন করা যাবে. আর যাদের কোন রেশন কার্ড নেই তারা গ্রামের ক্ষেত্রে ব্লক অফিস ও পুরসভা বা পুরনিগম এলাকার ক্ষেত্রে বড় অফিসে আবেদন করে কুপন নিতে পারবেন
ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে শনিবারও রাজ্যের একাধিক জায়গায় রেশন দোকানে বিক্ষোভের খবর মিলেছে. এদিন -দুপুরে শিলিগুড়ি মহাকুমার বিধাননগরে পুরনো কার্ডে রেশন না মেলায় দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা. তাদের অভিযোগ ডিজিটাল কার্ডের জন্য তারা বহুদিন আগেই আবেদন করেছিলেন.


কোন মন্তব্য নেই