Header Ads

Header ADS

খুলতেই হ্যাং করে গেল আইআরসিটিসি ওয়েবসাইট ফের ছয়টা থেকে বুকিং.

খুলতেই হ্যাং করে গেল আইআরসিটিসি ওয়েবসাইট ফের ছয়টা  থেকে বুকিং.
স্পেশাল ট্রেনের টিকিট বুকিং কেবল আইআরসিটিসি ওয়েবসাইট থেকে করা যাবে. কাউন্টারে গিয়ে টিকিট বুকিং হবে না.

ভারতীয় রেলের টিকিট বুকিং ওয়েবসাইট আইআরসিটিসি হ্যাং হয়ে গিয়েছে. লকডাউন এর মধ্যেই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার.12 ই মে অর্থাৎ মঙ্গলবার থেকে চলবে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন. স্পেশাল ট্রেনের টিকিট বুকিং কেবল আইআরসিটিসি ওয়েবসাইট থেকে করা যাবে . কাউন্টারে গিয়ে টিকিট বুকিং হবে না. এই বিশেষ ট্রেন নয়া দিল্লি স্টেশন থেকে বিলাসপুর ডিব্রুগড় আগরতলা হাওড়া পাটনা রাঁচি ভুবেনশ্বর সেকেন্দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই তিরুবন্তপুরম মাডগাও মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত চলবে.

এদিন বিকেল থেকে টিকিট বুকিং শুরু হওয়ার কথা ছিল. কিন্তু বিকেল চারটের পর থেকে দেরিতে ওয়েবসাইট খুলছিল. ওয়েবসাইটের হোম পেজ খুলছিল না. পেজ খুললে ও টিকিট বুকিং করতে সমস্যায় পড়তে হচ্ছিল.

সাধারণ মানুষের সমস্যা হচ্ছে দেখে ভারতীয় রেল টুইট করে জানিয়েছে আরসিটিসি ওয়েবসাইটে স্পেশাল ট্রেনের ডাটা ফিড  করা হচ্ছে. ট্রেন টিকিট বুকিং শুরু করা হবে করা হবে. দয়া করে অপেক্ষা করুন.


রেলের তরফে জানানো হয়েছে এই ওয়েবসাইটটি হ্যাং করে গিয়েছে. এর জন্য আপাতত বুকিং বন্ধ রয়েছে. ফের ছটা থেকে বুকিং শুরু হবে. এই ট্রেনে যাত্রা করার জন্য রেলের তরফে কিছু শর্ত রাখা হয়েছে.







*ট্রেনে ওঠার আগে যে নিয়মাবলী আপনাদের মানতে হবে. এই শর্তাবলী আপনি যদি না মানেন তাহলে আপনারা ট্রেনে যাত্রা করতে পারবেন না.

1 যাত্রীদের ট্রেনের সময় এর দু'ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে
2 যে যাত্রীদের কাছে ভ্যালিড ও কনফার্ম টিকিট থাকবে কেবল তাদের স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হবে.
3 সমস্ত যাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক. মাছ  না থাকলে কাপড় দিয়ে মুখ ঢাকতে হবে.
4 প্রত্যেক যাত্রীদের স্ক্রিন  এর মধ্য দিয়ে যেতে হবে.
5 সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে.
6 করোনা ভাইরাস এর লক্ষণ থাকলে ট্রেনে যাত্রা করতে দেওয়া হবে না
7 সমস্ত যাত্রীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক. এই অ্যাপ ছাড়া ট্রেনে বোর্ডিং করা যাবে না.
8 ট্রেনে কম্বল বা চাদর দেওয়া হবে না যাত্রীদের. করোনাভাইরাস এর  জেরে এই  সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে.
9 যাত্রার সমস্ত রাস্তার খাবার বা জল মিলবে না.





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.