Header Ads

Header ADS

একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হতে পারে বড় লােকসান

 একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হতে পারে বড় লােকসান

আপনারও কী একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেগুলি ব্যবহার করেন না? তাহলে শীঘ্রই সেগুলি বন্ধ করার ব্যবস্থা করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন মিনিমান ব্যালেন্স রাখতে হয় ।

 না হলেই ব্যাঙ্ককে দিতে হয় পেনাল্টি চার্জ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপনি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করলে তার সঙ্গে যুক্ত সমস্ত তথ্য ডিলিঙ্ক করতে হবে।  


সাধারণতব্যাঙ্ক অ্যাকাউন্টের  সঙ্গে ইনভেস্টমেন্ট, লােন, ট্রেডিং, ক্রেডিট কার্ড পেমেন্ট ও বিমার সঙ্গে যুক্ত পেমেন্ট লিঙ্ক থাকে । দেখে নিন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবেন।


বর্তমান সময়ে একাধিক চাকরি বদল করে থাকে অনেকে। সে ক্ষেত্রে সংস্থার সিলেক্ট করা ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হয়। ফলে আগের সংস্থার তরফে অ্যাকাউন্ট খােলা হয়েছে

সেটা আর ব্যবহার করা হয় না। যে কোনও স্যালারি অ্যাকাউন্টে তিন মাস পর্যন্ত স্যালারি না এলে সেটি নিজে থেকেই সেভিংস অ্যাকাউন্ট হয়ে যায় ।

সেভিংস অ্যাকাউন্ট হতেই একাধিক নিয়ম বদলে যায় । নিয়ম অনুযায়ী, ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাঙ্ককে পেনাল্টি চার্জ দিতে হয়। আপনার অ্যাকাউন্ট

থেকেই ব্যাঙ্ক ওই টাকা কেটে নেয় ।

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ইনকাম ট্যাক্স দেওয়ার সময় সমস্যায় পড়তে হয় । আইটি রিটার্ন ফাইল করার সময় প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তথ্য দিতে হয় ।

অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ডি-লিঙ্ক ফর্ম ফিলআপ করতে হবে । ফর্মে অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জানাতে হবে । জয়েন্ট অ্যাকাউন্ট হলে সব অ্যাকাউন্ট হােল্ডারের স্বাক্ষর লাগবে ।

আপনাকে অন্য একটি অ্যাকাউন্টের তথ্য দিতে হবে যেখানে আপনার অ্যাকাউন্টে থাকা টাকা ট্রান্সফার করা হবে। অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্কের শাখায় আপনাকে নিজে যেতে হবে

অ্যাকাউন্ট খােলার ১৪ দিনের মধ্যে বন্ধ করলে কোনও চার্জ দিতে হয় না । ১৪ দিনের পর আর এক বছর হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে ব্যাঙ্ককে চার্জ দিতে হয়। সাধারণত ১

বছরের বেশি পুরনাে অ্যাকাউন্ট করলে কোনও চার্জ লাগে না। আপনাকে ব্যবহার না করা চেকবুক ও ডেবিট কার্ড ক্লোজারের সময় জমা দিতে হবে ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.