Header Ads

Header ADS

রেশন কার্ড থেকে নাম কেটে গিয়েছে ?

 

Add caption

দেখে নিন কী করতে হবে

আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হলে বা তালিকা থেকে নাম কাটা হলে ভয় পাবেন না । মােদি সরকারের তরফে সবাইকে সুযােগ দেওয়া

হচ্ছে । রাজ্য সরকারের তরফে রেশন কার্ড তৈরির প্রক্রিয়ায় বেশ অনেকজনের নাম বাদ গিয়েছে। যাদের নাম লিস্ট থেকে বাদ পড়েছে তারা ফের

একবার তাদের নাম রেজিস্টার করাতে পারবেন । একাধিক কারণের জেরে রেশন কার্ড থেকে নাম বাতিল হতে পারে। অন্য কার্ডে আপনার নাম যুক্ত

থাকলে, আধার কার্ড লিঙ্ক করানাে না থাকলে বা আপনার পরিবারের প্রধানের মৃত্যু হলে আপনার নাম রেশন কার্ড থেকে বাদ যেতে পারে । এরকম

পরিস্থিতিতে ভয় না পেয়ে ফের একবার রেশন কার্ডের জন্য আবেদন করুন । বিয়ের পর স্ত্রী ও সন্তানদের নামও যুক্ত করতে পারবেন ।

কেন্দ্র সরকার ইতিমধ্যেই দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড পাের্টাবিলিটি সুবিধা লাগু করে দিয়েছে । এখনও পর্যন্ত দেশের ২৬টি রাজ্য ও

কেন্দ্রশাসিত অঞ্চলে এর মধ্যে শামিল রয়েছে । এই সুবিধার মাধ্যমে উপভােক্তারা অন্য রাজ্যেও রেশন নিতে পারবেন । এর জন্য নতুন কার্ড তৈরির

দরকার নেই ।

আপনার নাম বাদ পড়লে যে রেশন কার্ডে নিজের নাম যুক্ত করতে চান সেটা, ছবি ও আধার কার্ড নিয়ে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আবেদন

জানাতে হবে । আপনার রেশন কার্ডে নতুন সদস্যের নামও যুক্ত করতে পারবেন ।




By Nawsad Ali


https://m.facebook.com/story.php?story_fbid=612963842709430&id=587318248607323&sfnsn=wiwspmo&extid=jtgoAv8uCugGTNvB

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.