Header Ads

Header ADS
২০০০ টাকার নােট নিয়ে গুরুত্বপূর্ণ কথা জানাল সরকার, যা জানা অত্যন্ত জরুরি ২০০০ টাকার নােট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল অর্থমন্ত্রক। সম্প্রতি আলােচনার কেন্দ্রে ২০০০ টাকার নােট । একের পর এক তথ্য উঠে আসছে এই নতুন নােট নিয়ে । এতসব খবরের মাঝে কোনটা সত্যি কোনটা মিথ্যে তাই নিয়ে ধন্দে সাধারণ মানুষ । এবার সংসদে দাঁড়িয়ে ২০০০ টাকার নয়া নােট নিয়ে জরুরি কথা জানালেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ বলেন, সরকার যেকোনও মূল্যের নােট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলােচনা করা হয় । সিদ্ধান্ত নেওয়ার আগে দেখা হয় সেটা আমআদমির জীবনে কতটা প্রভাব ফেলবে। কোনও নােট বন্ধ করা হলে বাজারে নগদ পর্যাপ্ত থাকবে কিনা তাও দেখা হয় । একইসঙ্গে অনুরাগ সিং ঠাকুর বলেন, তবে এটাও ঠিক যে ২০১৯-২০ এবং ২০২০-২০২১ অর্থবর্ষে টাঁকশালে ২০০০ টাকার নােট পাঠানাের জন্য চাহিদা পত্র পাঠায়নি সরকার । তবে তার মানে এটা নয় যে দু'হাজার টাকার নােট ছাপানাে বন্ধ করার কথা ভাবছে কেন্দ্র । অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী বিবৃতি দিয়ে জানান, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী এই মুহূর্তে ২৭, ৩৯৮টি ২০০০ টাকা মূল্যের নােট বাজারে রয়েছে । ২০১৯ সালের ৩১ মার্চ সেই সংখ্যাটি ছিল ৩২, ৯১০। নােট ছাপানাে বন্ধ নিয়ে অনুরাগ সিং ঠাকুর বলেন, সরকার কোনও নােটই এই মুহূর্তে ছাপানাে বন্ধ করেনি। তবে করােনা মহামারীর কারণে লকডাউনের জন্য বহুদিন বন্ধ ছিল টাঁকশালও। সরকারি তথ্য অনুযায়ী ২৩ মার্চ থেকে ৩ মে টানা বন্ধ ছিল নােট ছাপানাের কাজ। তাতেই নােট ছাপায় কিছু প্রভাব পড়েছে বলে দাবি অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রীর। z

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.