আবারো বিনা মূল্যে রেশন দিবে কেন্দ্র সরকার
বর্তমান কোরােনা পরিস্থিতিতে বড় ঘােষণা করল কেন্দ্র সরকার। আবারও দেশবাসীকে সম্পূর্ণ
বিনামূল্যে বেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঠিক কী জানিয়েছে সরকার! আমরা বিস্তারিত ভাবে জেনে নেবাে। .......
কোরােনা পরিস্থিতির মােকাবিলায় আবারও বড় ঘােষণা করল কেন্দ্রীয় সরকার। দেশবাসীকে আবারও বিনামূল্যে
দেওয়া হবে রেশন। চলতি বছরের আগামী মে ও জুন মাস ধরে সম্পূর্ণ বিনামুল্যে রেশন পাবেন দেশের প্রায় ৮০ কোটি
মানুষ। প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যােজনার আওতায় মাথাপিছু ৫ কেজি করে বিনামুল্যে এই রেশন দেওয়া হবে। প্রায় ২৬ হাজার কোটি টাকা এই প্রকল্পে থরচ হবে কেন্দ্র সরকারের।
করােনার দ্বিতীয় ধাপে প্রবল সংকটের মুখে পড়েছে দেশের দরিদ্রসীমার নীচে থাকা মানুষ। গত বছর অর্থাৎ ২০২০
সালের মার্চ থেকেই গরিব কল্যাণ প্যাকেজের কথা ঘােষণা করেছিল কেন্দ্র সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায়
থাকা প্রায় ৮১ কোটি দেশ বাসীকে পাঁচ কেজি করে চাল ও গম সরবরাহ করা হয়।
এই যােজনা চলে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত এবং পরে করােনার প্রকোপ কম হওয়ায় এই যােজনা তুলে নেওয়া হয়। কিন্তু করােনার দ্বিতীয় ধাক্কায় ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে লােকডাউলের ঘােষণা করে দেওয়া হয়েছে। যে কারণে আবারও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যােজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার


কোন মন্তব্য নেই