Header Ads

Header ADS

কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলো

কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলো গরমের ছুটি এগিয়ে এলো রাজ্যের সংক্রমণ ঊর্ধ্বমুখী সংক্রমনের গ্রাফ | পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিল সরকার| দীর্ঘ 11 মাস বন্ধ থাকার পর গত 12 ই ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছিল স্কুলের দরজা | কিন্তু করোনা পরিস্থিতি বেলাগাম হতেই ফের স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো| প্রসঙ্গত; গত বছর মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান | তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়েছিল| কিন্তু পরিস্থিতি জটিল হতেই ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত | এখনো গরমের ছুটি পড়েনি| এক্ষেত্রে সে ছুটিই এগিয়ে আনা হলো বলে জানানো হচ্ছে | যেভাবে চারিদিকে কভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে , যেভাবে আছড়ে পড়ছে সংক্রমনের দ্বিতীয় ঢেউ তাতে স্কুল খুলে রাখা ঠিক বলে মনে করছে না রাজ্য সরকার| সম্ভবত আজও এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে ফলে নবম থেকে দ্বাদশ এর সমস্ত ক্লাস বন্ধ হয়ে যাবে| শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না | এ প্রসঙ্গে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলা হলেও যতদিন না কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে| বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকাল থেকে সমস্ত স্কুল গৃষ্ম কালীন ছুটির ঘোষণা করেছে | শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বহাল থাকবে | উল্লেখ্য করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে পঠন-পাঠন শুরু হয়েছিল | ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছে সি বি এস আই | স্থগিত করা হয়েছে জেইই মেন | তবে রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি | কারণ এই দুটি পরীক্ষা রয়েছে জুন মাসে | এদিকে ,রাজ্যে একদিনে আক্রান্ত 8000 পার | শিক্ষক-শিক্ষিকাও আক্রান্ত হচ্ছেন কভিড | সকলের মধ্যে একটা আতংক কাজ করছে| এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের জীবনকে আগে গুরুত্ব দেওয়া হল| রাজ্যের অদ্ভুত করণা সংকট মোকাবিলায় সার্বিক রণকৌশল তৈরি করতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দপ্তরের শীর্ষ অধিকারীদেরনিয়ে নিয়ে আজ বৈঠক করবে | কভিড মোকাবিলার রূপরেখা তৈরি করবেন| মুখ্যমন্ত্রী নিজের টুইট করে জানিয়েছেন কভিড সংকট মোকাবিলায় প্রশাসনকে সর্বশক্তি প্রয়োগ করতে বলা হয়েছে| রাজ্যের মানুষের জীবন রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করছে | পাশাপাশি অতিরিক্ত ওষুধ এবং টিকার ডোজ চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে | মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন এই মুহূর্তে সারাদেশের সঙ্গে এ রাজ্যে করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত বলে আমার মনে হয়েছে ”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.