Header Ads

Header ADS

Second lockdown

করােনা সংক্রমণে সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত। ৫৮৯২ জন মানুষ, ভােট বন্ধের দাবিতে আবারও জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, সর্বদলীয় বৈঠক ডাকলাে নির্বাচন কমিশন, তবে কি বাংলায় ভােট গ্রহণ বন্ধ? তবে কি আজ রাত থেকে কড়া লকডাউন পশ্চিমবঙ্গে? লকডাউন ডাকার ব্যাপারে কি বলছেন রাজ্য ও কেন্দ্র সরকার? উদ্বেগজনক করােনা পরিস্থিতির মধ্যেও নির্বাচনী প্রচারে ভিড় জড়াে হচ্ছে চোখে পড়ার মতাে। রাজনৈতিক দলগুলির প্রচারের কায়দা দেখে মনে হচ্ছে, নির্বাচন কমিশনের গাইডলাইন যেন শুধুই একটা কাগজের টুকরাে। ভােট বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা, আমরা এটা সবাই জানি। করােনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী ৪ সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করবে এবং পশ্চিমবঙ্গে তান্ডব চালাবে ------ • এমনটাই জানালেন কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গে একদিনে করােনায় আক্রান্ত হয়েছেন ৫৮৯২ জন মানুষ। অবিলম্বে ভােটগ্রহণ বন্ধ হােক, নির্বাচনী সভা, মিটিং - মিছিল বন্ধ হােক, বিকল্প পথের সন্ধান করা হােক ---- একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আজকে জনস্বার্থ করা হলাে। এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার ও চিকিৎসক মহল বাংলায় ভােট গ্রহণ বন্ধের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল দুপুর দুটোয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধিত্ব করবেন। এছাড়াও জেলাশাসক, পুলিশ সুপার উক্ত বৈঠকে উপস্থিত থাকবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.