Header Ads

Header ADS

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনা।

অসংগঠিত কর্মীদের অবসরকালীন সময়ে সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দিতে ভারত সরকার একটি পেনশন যোজনা চালু করেছে যার নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনা। ১৫ই ফেব্রুয়ারী ২০১৯ থেকে কেন্দ্র সরকার এই পেনশন স্কিম চালু করেছে। সরকারি এই যোজনার পরিচালনা করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই প্রকল্প রূপায়ণে রয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LICI) এবং সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড (CSC SPV)। অসংগঠিত ক্ষেএে যারা কর্মরত তারা এই পেনশন যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। এই যোজনার অন্তর্ভুক্ত থাকলে কোনো ব্যক্তি অবসরের বয়স অতিক্রম করার পর (৬০ বছরের পর থেকে) প্রত্যেক মাসে ন্যূনতম তিন হাজার টাকা করে নথিভুক্ত থাকা ব্যাংক একাউন্টে পেনশন হিসেবে পাবেন, তবে তার জন্য তাকে নির্দিষ্ট পরিমান টাকা প্রত্যেক মাসে প্রিমিয়াম দিতে হবে এবং কত টাকা প্রিমিয়াম হবে সেটি নির্ভর করবে এই স্কীমে নথিভুক্তিকরণের সময় আবেদনকারীর বয়স অনুযায়ী। এই স্কিমের আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো প্রত্যেক মাসে আপনি যে পরিমান প্রিমিয়াম দেবেন সেই সম পরিমান টাকা কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পেনশন একাউন্টে জমা হবে। তাহলে আসুন এই স্কিম সম্পর্কে আরো জেনে নেওয়া যাক এই পোস্ট থেকে। PM-SYM পেনশন স্কিমের উল্লেখ করার মতো বিষয়গুলি নূন্যতম মাসিক পেনশন ৩০০০ টাকা। ৬০ বছর এর পর থেকে জীবনব্যাপী পেনশন পেতে থাকবেন। নিয়মিত অনুদান দিতে থাকাকালীন ৬০ বছরের আগেই কোনো গ্রাহক মারা গেলে, গ্রাহকের স্ত্রী / স্বামী উক্ত পেনশন স্কিমটি ইচ্ছা অনুযায়ী চালু রাখতে অথবা বন্ধ করতে পারেন। রয়েছে ফ্যামিলি পেনশনের সুবিধা (পেনশন পেতে থাকাকালীন গ্রাহক মারা গেলে, গ্রাহকের স্ত্রী / স্বামী ৫০% পেনশন পেতে থাকবেন)। গ্রাহক এবং গ্রাহকের স্ত্রী / স্বামী উভয়েই মারা গেলে সমস্ত টাকা পেনশন ফান্ডে ফেরত চলে যাবে। প্রয়োজন হলে এই স্কিম বন্ধ করতে পারেন। এই স্কীমে সংযুক্ত হওয়ার ১০ বছরের মধ্যে, বার্ধক্যের আগে (৬০ বছর বয়সের আগে) যদি বাতিল করতে চান তাহলে কেবলমাত্র গ্রাহকের জমা করা টাকা সেভিংস ব্যাঙ্কের সুদের হারে ফেরত পাবেন। আর এই স্কীমে সংযুক্ত হওয়ার ১০ বছরের পরে, বার্ধক্যের আগে (৬০ বছর বয়সের আগে) যদি বাতিল করতে চান তাহলে কেবলমাত্র গ্রাহকের জমা করা টাকা পেনশন ফান্ড দ্বারা সঞ্চিত সুদ অথবা সেভিংস ব্যাঙ্কের সুদের হারে ফেরত পাবেন, যেটি রাশিটি বেশি হবে। এই স্কীমে নিয়মিত অনুদান দিতে থাকাকালীন ৬০ বছরের আগেই কোনো গ্রাহক স্থায়ী ভাবে অক্ষম হয়ে পড়েন এবং অনুদান না দিতে পারেন তাহলে গ্রাহকের স্ত্রী / স্বামী উক্ত পেনশন স্কিমটি ইচ্ছা অনুযায়ী চালু রাখতে অথবা বন্ধ করতে পারেন, যদি বন্ধ করেন তাহলে গ্রাহকের জমা করা টাকা পেনশন ফান্ড দ্বারা সঞ্চিত সুদ অথবা সেভিংস ব্যাঙ্কের সুদের হারে ফেরত পাবেন, যেটি রাশিটি বেশি হবে। অনলাইন নথিভুক্তিকরণ, নিকটবর্তী CSC থেকে খুব সহজেই এই স্কীমে রেজিস্টার করতে পারবেন। মাসিক অনুদান জমা করতে কোথাও যেতে হবে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জমা হয়ে যাবে প্রত্যেক মাসে। কোনো আয়ের প্রমাণপত্র লাগবে না। ভবিষ্যতে PMSYM স্কিমের ওয়েবসাইট / মোবাইল অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করা হতে পারে। এই স্কিমের পেনশন ফান্ড পরিচালনা করা এবং পেনশন দেওয়ার দায়িত্বে রয়েছে LICI PMSYM স্কিমের মাধ্যমে সংগৃহিত টাকা ভারত সরকার দ্বারা বর্ণিত নিয়মে বিনিয়োগ করা হবে। কারা এই পেনশন যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন ? অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক নিচে উল্লিখিত শর্তাবলী পূরণ করলেই এই পেনশন স্কিমের জন্য নথিভুক্ত হতে পারেন। ✺ বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ✺ মাসিক আয় ১৫০০০ এর কম হতে হবে। ✺ আধার নম্বর থাকতে হবে। ✺ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ✺ আবেদনকারী আয়কর দাতা হলে হবে না। ✺ সংগঠিত কর্মীদের EPFO / NPS / ESIC করা থাকলে হবে না। বয়স অনুযায়ী মাসিক অনুদান ও কেন্দ্র সরকারি অনুদানের এর তালিকা এই স্কীমে নথিভুক্তকরণের সময় গ্রাহকের বয়স অনুযায়ী প্রিমিয়াম দিতে হবে। কোন বয়সে কত অনুদান সেটির তালিকা নিচে দেওয়া হলো। ১৮ বছর বয়সীদের মাসিক অনুদান ৫৫ টাকা, কেন্দ্র সরকার দেবে ৫৫ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১১০ টাকা। ১৯ বছর বয়সীদের মাসিক অনুদান ৫৮ টাকা, কেন্দ্র সরকার দেবে ৫৮ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১১৬ টাকা। ২০ বছর বয়সীদের মাসিক অনুদান ৬১ টাকা, কেন্দ্র সরকার দেবে ৬১ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১২২ টাকা। ২১ বছর বয়সীদের মাসিক অনুদান ৬৪ টাকা, কেন্দ্র সরকার দেবে ৬৪ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১২৮ টাকা। ২২ বছর বয়সীদের মাসিক অনুদান ৬৮ টাকা, কেন্দ্র সরকার দেবে ৬৮ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৩৬ টাকা। ২৩ বছর বয়সীদের মাসিক অনুদান ৭২ টাকা, কেন্দ্র সরকার দেবে ৭২ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৪৪ টাকা। ২৪ বছর বয়সীদের মাসিক অনুদান ৭৬ টাকা, কেন্দ্র সরকার দেবে ৭৬ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৫২ টাকা। ২৫ বছর বয়সীদের মাসিক অনুদান ৮০ টাকা, কেন্দ্র সরকার দেবে ৮০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৬০ টাকা। ২৬ বছর বয়সীদের মাসিক অনুদান ৮৫ টা9oo9ooকা, কেন্দ্র সরকার দেবে ৮৫ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৭০ টাকা। ২৭ বছর বয়সীদের মাসিক অনুদান ৯০ টাকা, কেন্দ্র সরকার দেবে ৯০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৮০ টাকা। ২৮ বছর বয়সীদের মাসিক অনুদান ৯৫ টাকা, কেন্দ্র সরকার দেবে ৯৫ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ১৯০ টাকা। ২৯ বছর বয়সীদের মাসিক অনুদান ১০০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১০০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ২০০ টাকা। ৩০ বছর বয়সীদের মাসিক অনুদান ১০৫ টাকা, কেন্দ্র সরকার দেবে ১০৫ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ২১০ টাকা। ৩১ বছর বয়সীদের মাসিক অনুদান ১১০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১১০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ২২০ টাকা। ৩২ বছর বয়সীদের মাসিক অনুদান ১২০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১২০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ২৪০ টাকা। ৩৩ বছর বয়সীদের মাসিক অনুদান ১৩০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৩০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ২৬০ টাকা। ৩৪ বছর বয়সীদের মাসিক অনুদান ১৪০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৪০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ২৮০ টাকা। ৩৫ বছর বয়সীদের মাসিক অনুদান ১৫০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৫০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ৩০০ টাকা। ৩৬ বছর বয়সীদের মাসিক অনুদান ১৬০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৬০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ৩২০ টাকা। ৩৭ বছর বয়সীদের মাসিক অনুদান ১৭০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৭০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ৩৪০ টাকা। ৩৮ বছর বয়সীদের মাসিক অনুদান ১৮০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৮০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ৩৬০ টাকা। ৩৯ বছর বয়সীদের মাসিক অনুদান ১৯০ টাকা, কেন্দ্র সরকার দেবে ১৯০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ৩৮০ টাকা। ৪০ বছর বয়সীদের মাসিক অনুদান ২০০ টাকা, কেন্দ্র সরকার দেবে ২০০ টাকা। প্রতি মাসে পেনশন অ্যাকাউন্টে জমা হবে ৪০০ টাকা। প্রত্যেক মাসের প্রদেয় অর্থ অটো ডেবিট ফেসিলিটির মাধ্যমে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশন অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। প্রত্যেক গ্রাহককে তাঁর ৬০ বছর বয়স অবধি যথাবিহিত মাসিক প্রিমিয়াম জমা করে যেতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.