Header Ads

Header ADS

সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন

 


সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন

সেপ্টেম্বর মাসে লকডাউনের নতুন দিন ঘােষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবানে তিনি বলেন, '৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে

ফের পূর্ণ লকডাউন হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই। এ ব্যাপারে মেট্রো

কর্তৃপক্ষ কথা বলতে পারে। হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই। ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি নেই।

মমতা আরও বলেন, 'বাংলায় সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে। বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি পাবেন ৩৯ লক্ষ মানুষ। সরাসরি প্রত্যেকের

অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। ১০ লক্ষের মধ্যে প্রায় ৬ লক্ষ শ্রমিককে কাজের ব্যবস্থা। পরিযায়ী শ্রমিকদের ১০০দিনের কাজের প্রকল্পে যুক্ত করা

হয়েছে। তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করবে রাজ্য সরকারই। বন্দরে আর কারা যুক্ত হবেন, পরে ঠিক হবে।

মুখ্যমন্ত্রী যােগ করেন, পরীক্ষা নেওয়ার মতাে পরিস্থিতি হলে তখন নিন। কষ্ট দিয়ে কেরিয়ার করবে, জীবন দিয়ে নয়।

=


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.