ফাইনাল বর্ষের পরীক্ষা নিতেই হবে
ফাইনাল বর্ষের পরীক্ষা নিতেই হবে, ইউজিসি-র নির্দেশিকাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা না নিয়ে কাউকেই উত্তীর্ণ ঘােষণা করতে পারবে না কোনও রাজ। ইউজিসি-র নির্দেশিকাকে মান্যতা
দিয়েই এ দিন এমন রায় দিল সুপ্রিম কোর্ট। ইউজিসি নির্দেশ দিয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা শেষ করতে হবে সমস্ত কলেজ এবং
বিশ্ববিদ্যালয়কে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল। সেই আবেদনগুলির পরিপ্রেক্ষিতেই এ দিন এই রায় দিয়েছে শীর্ষ
আদালত।
তবে সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশিকা অনুযায়ী, প্রয়ােজনের পরীক্ষার দিন পিছিয়ে ৩০ সেপ্টেম্বরের পর করার জন্য ইউজিসি-র কাছে আবেদন করতে পারবে রাজ্যগুলি।
তবে বিপর্যয় মােকাবিলা আইনের অধীনে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই পরীক্ষা বাতিল করেছে, সেই নির্দেশিকা বাতিল হয়ে গেল এ দিনের রায়ে।
সুপ্রিম কোর্টের বিচারপতি অশােক ভূষণ, সুভাষ রেডিড এবং এম আর শাহের ডিভিশন বেঞ্চ এ দিন এই রায় দিয়েছেন। ডিভিশন বেঞ্চ এ দিন রায় দিতে গিয়ে স্পষ্ট
জানিয়েছে, 'অতীতের ফলাফল বা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে কোনও পড়ুয়াকেই উত্তীর্ণ ঘােষণা করতে পারবে না রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। তবে চাইলে ৩০
সেপ্টেম্বরের পর পরীক্ষা নেওয়ার জন্য ইউজিসি-র কাছে আবেদন করতে পারে তারা।


কোন মন্তব্য নেই